Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালিপাড়ায় মাছ ধরা নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় যুবক আহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
মে ৮, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের হামলায় রফিকুল ইসলাম তালুকদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৭ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম তালুকদারকে উদ্ধার করে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মিল্টন নামের এক ব্যক্তির কাছ থেকে একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন রফিকুল ইসলাম তালুকদার। বুধবার রাতে তার আপন চাচাতো ভাই সাব্বির তালুকদার ওই পুকুরে ফুলকুচি (ঝুপি) দিয়ে মাছ ধরছিলেন। এ সময় রফিকুল ইসলাম বাধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে সাব্বির তালুকদার হাতে থাকা ফুলকুচি দিয়ে রফিকুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।