নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান রুহন (১৫) নামের মানষিক ভারসাম্যহীন এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার আক্কেলপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান উপজেলার কামারপাড়া গ্রামের রাজু হোসেনের ছেলে।
জানা যায়, নিহত মেহেদী হাসান রুহন একজন মানষিক প্রতিবন্ধী যুবক। আজ দুপুর দেড়টার দিকে মেহেদী হাসান, তার বাবা ও দাদী একসাথে দুপুরের খাবার খায়। এরপর তার বাবা কাজ করার জন্য মাঠে যায় ও দাদী বাড়ির বাহিরে চাউল পরিস্কার করছিলেন। এরমধ্যে ভিকটিমের কোন সাড়াশব্দ না পেয়ে তার দাদী দুপুর আড়াই টার দিকে ঘরে গিয়ে দেখে সে ঘরের বাশের আড়ার সাথে শিকার লাইলন রশি দিয়ে গলায় ফাঁস আটকায়ে ঝুলছে। এ সময় তার দাদীর চিৎকারে আশেপাশের লোকজন এসে ফাঁস কেটে নীচে নামিয়ে দেখে ভিকটিম মেহেদী মৃত্যুবরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।

