Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠি প্রতিনিধি
মে ১৪, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শহরের বিভিন্ন দেয়াল, সড়কের পাশে ও জনবহুল স্থানে লাগানো পোস্টারে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে “নিঃশর্ত মুক্তি চাই” লেখা রয়েছে। পোস্টারে তার রাজনৈতিক পরিচয় ও দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে। পাশাপাশি একটি প্রতীকী ছবিতে হাতকড়া পরা মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে মুক্তির দাবি জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে এসব পোস্টার শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে লাগানো হয়। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “রাতের অন্ধকারে আওয়ামী লীগের দোসররা আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার লাগিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি তারা অবগত হয়েছেন। কে বা কারা পোস্টার লাগানোর সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশের একটি দল কাজ করছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।