Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় সাইবার প্রতারক চক্রের ১৫ সদস্য আটক, বিপুল নগদ অর্থ ও ডিভাইস জব্দ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় সাইবার অপরাধ দমনে অভিযান চালিয়ে একটি অনলাইন প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। অভিযানে বিপুল নগদ অর্থ ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুটি পৃথক স্থানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে প্রসাদপুর বাজার সংলগ্ন প্রিন্সিপালের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ৩ জন এবং বানিহারী এলাকার আরেকটি আস্তানা থেকে ১২ জনসহ মোট ১৫ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে চক্রটির মূল হোতা সোহেল রানা রয়েছেন বলে দাবি করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা ভাড়া বাসায় অবস্থান করে অনলাইন প্রতারণা ও বিভিন্ন অবৈধ ডিজিটাল কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানকালে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, একাধিক কম্পিউটার, ল্যাপটপ, উচ্চগতির রাউটার, স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের সিম কার্ড এবং অনলাইন জুয়া ও ক্যাসিনো সংশ্লিষ্ট অ্যাপস জব্দ করা হয়। এছাড়া ডিভাইসগুলোতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা (ডলার) থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশেদ আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়। ডিভাইসগুলোতে থাকা অর্থ যেন স্থানান্তর বা ক্যাশ-আউট করতে না পারে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আটক ১৫ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কার্যক্রমের সঙ্গে কোনো আন্তর্জাতিক মানি লন্ডারিং বা হ্যাকিং চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে জব্দকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।