Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মধুময় আম

Link Copied!

রায়হান ইসলাম রনি,রাজশাহী প্রতিনিধি

রাজশাহী-এর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমের মধুময় আম। জেলা প্রশাসনের নির্ধারিত “ম্যাঙ্গো ক্যালেন্ডার” অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে গুটি জাতের আম পাড়া ও বাজারজাত শুরু হয়েছে।

নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর-সহ বিভিন্ন বাজারে এখন মিলছে মৌসুমের প্রথম দিকের গুটি আম। বাজারে আমের আগমনে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

চাষি ও ব্যবসায়ীরা জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার আমের ফলন ভালো হয়েছে। প্রথমদিকে গুটি আম বাজারে এলেও পর্যায়ক্রমে গোপালভোগ, রানিপসন্দ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালিসহ বিভিন্ন জনপ্রিয় জাতের আম বাজারে আসবে।

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী ২২ মে থেকে গোপালভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর জাতের আম বাজারজাত করা যাবে।

আমের মৌসুমকে কেন্দ্র করে রাজশাহীর বাজার ও বাগান এলাকাগুলোতে ইতোমধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য। পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি খুচরা ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছে বাজারগুলোতে। ব্যবসায়ীরা আশা করছেন, মৌসুম পুরোদমে শুরু হলে বেচাকেনা আরও জমে উঠবে এবং রাজশাহীর অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।