Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে : রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরভাবে কাজ করা হচ্ছে। তিনি শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, বরং সেসব স্বপ্ন বাস্তবায়ন করেও দেখাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে রাজশাহী নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ওমরপুর পূজা মন্দিরে মাসব্যাপী ধর্মীয় কীর্তন অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে প্রসাদ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে। এসব উন্নয়ন কার্যক্রমে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই মূল লক্ষ্য।

রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই শহর আমাদের সকলের, একসঙ্গে কাজ করলেই উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে ওমরপুর পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ মন্দির উন্নয়নের বিষয়ে সহযোগিতা কামনা করলে রাসিক প্রশাসক অবকাঠামো উন্নয়ন, প্রধান ফটক নির্মাণ এবং পাশের রাস্তা ও ড্রেন উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

ওমরপুর পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীপক লাহিড়ী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মহানগর রিকশা ইউনিয়নের সভাপতি মহির উদ্দিন কালুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।