Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

নওগাঁ প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে মাঠের বোরো ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

শনিবার সকালে মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের একটি ধানক্ষেতে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয়রা জানান, চেরাগপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন এমপি ফজলে হুদা বাবুল। পরে মাঠে বোরো ধান কাটায় নিয়োজিত কৃষকদের সঙ্গে তিনিও কাস্তে হাতে ধান কাটতে শুরু করেন। একপর্যায়ে কাটা ধান কৃষকের ঘরে তুলতেও সহায়তা করেন তিনি।

এ দৃশ্য দেখে মাঠে কর্মরত কৃষক-কৃষাণীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে এমপির সঙ্গে থাকা কয়েকজন রাজনৈতিক সহকর্মীও ধান কাটায় অংশ নেন।

স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম বলেন, “চলতি বোরো মৌসুমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এমপি ফজলে হুদা বাবুল।”

আরেক কৃষক আলমগীর হোসেন বলেন, “ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে কৃষকরা যখন দিশেহারা, তখন এমপি মাঠে নেমে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। এতে কৃষকদের মনোবল বেড়েছে।”

এ সময় এমপি ধানখেতের আইলে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার বিষয় মনোযোগ দিয়ে শোনেন।

স্থানীয় কৃষকদের ভাষ্য, একজন সংসদ সদস্য হয়ে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কাজ করা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এতে কৃষকদের মাঝে নতুন করে উৎসাহ ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

এদিকে এমপি মাঠে ধান কাটছেন—এমন খবর ছড়িয়ে পড়লে চেরাগপুরসহ আশপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন।

এ বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘবে সবসময় আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।