Nabadhara
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফারাক্কা দিবসে রাজশাহীতে মানববন্ধন: গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি

রাজশাহী প্রতিনিধি
মে ১৬, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ‘গোলামির পানি চুক্তি আর নয়, গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নদী রক্ষা, গঙ্গার পানির ন্যায্য বণ্টন এবং ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পদ্মাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো পানিশূন্য হয়ে পড়ছে। এর ফলে কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নৌ-যোগাযোগে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। তারা গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ওয়াসিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ মেহেদী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কবি ও সাংবাদিক সোহেল মাহবুবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার সভাপতি ইফতেখারুল আলম মাসুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবীব।

বক্তারা আরও বলেন, “নদী বাঁচলে দেশ বাঁচবে।” তাই দেশের নদীগুলো রক্ষায় জাতীয়ভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং আন্তর্জাতিক নদীর পানিবণ্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।