চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে “দি পপুলার হাসপাতাল” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, “দি পপুলার হাসপাতাল” চারঘাটবাসীর আস্থা ও ভরসার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, দি পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম পলাশ ও আব্দুল মান্নান মানু।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
নতুন এই হাসপাতালকে ঘিরে চারঘাটবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

