Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক অংশ নেন।

অভিযোগ রয়েছে, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রাসেল সিকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উৎপাল চন্দ্র দাস এবং মো. মঞ্জুরুল ইসলাম সরকারি কৃষি প্রণোদনা বিতরণে দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছেন। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের দাবি, নির্দিষ্ট একটি প্রভাবশালী মহলের মাধ্যমে তালিকা তৈরি করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে সুবিধাভোগীদের মধ্যে প্রণোদনা বিতরণ করা হয়েছে।

কৃষকরা আরও অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের কিছু সদস্যের সহযোগিতায় তালিকা প্রণয়ন করে আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়ম করা হচ্ছে। সরকারি বিভিন্ন কৃষি প্রকল্পের আওতায় বরাদ্দকৃত সহায়তা প্রকৃত কৃষকের কাছে না পৌঁছে অন্যদের মধ্যে বিতরণ করা হচ্ছে বলেও তারা অভিযোগ তোলেন।

এছাড়া কৃষি অফিসে প্রণোদনা বা সহায়তা পেতে গেলে অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ করেন মানববন্ধনকারীরা। তেল ফসল উন্নয়ন, পার্টনার প্রকল্প, চর উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচির প্রদর্শনী কার্যক্রম বাস্তবে না করে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর কৃষকদলের সভাপতি ইউনুস আলী, হাবিব খান, রাবেয়া, রমিজ খান, মনিরুল ইসলামসহ স্থানীয় কৃষকরা। তারা দ্রুত অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণ ও প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছভাবে সরকারি প্রণোদনা বিতরণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তিন কর্মকর্তা সব অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

এ বিষয়ে নবনিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা বলেন, “আমি চলতি মাসে যোগদান করেছি, বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানা নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।