Nabadhara
ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
মে ১৭, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সদস্য হিসেবে ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুকে মনোনীত করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার কর্তৃক তাঁকে এই মনোনয়ন প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রোববার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার এই মনোনয়ন প্রদান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদারের স্বাক্ষরিত আদেশটি সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

নওগাঁ জেলায় উচ্চশিক্ষার প্রসারে নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সিন্ডিকেট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ প্রেক্ষাপটে একজন স্থানীয় সংসদ সদস্যের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, এমপি মো. রেজাউল ইসলাম রেজু সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষা-সহায়ক জনপ্রতিনিধি হিসেবে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। ফলে নওগাঁ বিশ্ববিদ্যালয় একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।