মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল কে জাহানারা লতিফ মহিলা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ১৮ মে সোমবার দুপুরে মেলান্দহ জাহানারা লতিফ মহিলা কলেজ মাঠে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কে ফুলের শুভেচ্ছা জানান ও সম্মাননা স্মারক প্রদান করেন অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহানারা লতিফ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ হোসেন লিচু।
এ সময় বক্তব্য রাখেন,মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক, এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ নূরুল আলম সিদ্দিকী, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি আলী আকবর কমিশনার,সহসভাপতি হেলাল উদ্দিন আকন্দ, জাহানারা লতিফ মহিলা কলেজের গভনিং বডির সদস্য আমিনুল ইসলাম বিএসসি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে জাহানারা লতিফ মহিলা কলেজর সহকারী অধ্যাপক মোঃ কায়সার আলম ও সহকারী অধ্যাপক মোঃ ফরিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, “মেলান্দহের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক উন্নয়নে আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জাহানারা লতিফ মহিলা কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এলাকার নারীদের উচ্চশিক্ষা অর্জনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমি আন্তরিকভাবে কাজ করবো।”
এমপি বাবুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ মেলান্দহ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করবো।”

