Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি 
মে ১৮, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং দমন এবং আসন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা মো. রেজাউল ইসলাম রেজু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, উন্নত আইন-শৃঙ্খলাই একটি অঞ্চলের উন্নয়নের মূল ভিত্তি। আত্রাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্বারোপ করেন এবং অপরাধীদের কোনোভাবেই রাজনৈতিক বা সামাজিকভাবে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা সক্রিয় রয়েছে। হাট-বাজারে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন ও ইভটিজিং প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।