Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি

Link Copied!

মাছুম বিল্লাহ জুয়েল,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে জুলাই সনদ বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি। সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা সদরের ব্যবসায়ী ও বিভিন্ন হাট-বাজারে জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আযম সৈকতের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, যত অপপ্রচারই হোক বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, তাতে কোনো সন্দেহ নেই ।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।