ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় পরিত্যক্ত অবস্থায় পেনগান উদ্ধার করা হয়েছে। বরিশাল র্যাব-৮ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মরণঘাতী আগ্নেয়াস্ত্র বিদেশি পেন গান উদ্ধার করে। মঙ্গলবার রাত ২টার দিকে অস্ত্রটি উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, ১৯ মে মঙ্গলবার র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান দুইটার সময় নৈকাঠি গ্রামের জনৈক মোঃ নান্নু শিকদার এর বসতবাড়ির পিছনে চলাচলের ঢালাই গলি রাস্তার পার্শ্বে মুরগীর খোপের পিছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০১(এক) টি অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্র (পেন গান) পরিত্যক্ত অবস্থায় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে র্যাব-৮ এর এই ধরনের আপোষহীন অভিযান অব্যাহত থাকবে। বরিশাল র্যাব-৮ কোম্পানী অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. কামরুজ্জামান, (পিপিএম- সেবা এ তথ্য নিশ্চিত করেন।

