Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার!

Link Copied!

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী পূর্ব জালছিড়া এলাকা থেকে মালিক ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করেন।

মঙ্গলবার (১৯ মে) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর-৩৫ বিজিবি।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বালিয়ামারী বিজিবির সদস্যরা রাজিবপুর সীমান্তবর্তী ১০৭২ পিলারের কাছে জালছিড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সদস্যরা ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট মালিক বিহীন জব্দ করেন।

ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধারের ঘটনায় রাজিবপুর থানায় একটি জিডি করা হয়েছে এবং ইয়াবা গুলো ধ্বংস করতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।