Nabadhara
ঢাকাশনিবার , ১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সমাজ থেকে দূর্নীতি দূর করে এলাকার উন্নয়ন ঘটাতে চাই – মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুলাই ১, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

অবহেলিত নড়াইলের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চাই। সমাজ থেকে অন্যায় দূর্নীতি,হানাহানি,সংঘাত দূর করে এলাকার উন্নয়ন ঘটাতে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই, এ কথা বলেছেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া।

তিনি শুক্রবার (৩০ জুন) সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার মহাজন বাজার ও নড়াগাতীসহ বিভিন্ন এলাকায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, নড়াইল ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নসহ তাদের কর্মসংস্থানের সুযোগ দানে সর্বোচ্চ চেষ্টা চালাবো আমি। নড়াইল তথা কালিয়া অঞ্চলের গরীব,দুখী,অসহায় মানুষের সেবা করতে চাই।

কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের কৃতি সন্তান সিনিয়র সচিব খাজা মিয়াকে কাছে পেয়ে এলাকার সর্বস্তরের মানুষ তাঁদের বিভিন্ন সমস্যার কথা তাঁর নিকট তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় কালিয়া পৌর সভার মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।