Nabadhara
ঢাকাশনিবার , ১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর চামড়ার বাজার পরিদর্শন করলেন বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ১, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের চামড়া বাজার ও গোড়াউন পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ । এসময় তিনি চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট্যদের সাথে কথা বলেন।
তিনি আজ শনিবার  বেলা ১১টার সময় শহরের গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ী সড়কের ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা কাচা চামড়ার গোডাউন ঘুরে দেখেন । পরে হাজী শহীয়াতুল্লাহ বাজারে চামড়ার দোকান গুলো পরিদর্শন করে ব্যবস্থায়ীদের সঙ্গে কথা বলেন।
এসময় তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জানে আলম, শরীয়তউল্লাহ  বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার সহ  বাজারের কর্মকর্তা বৃন্দ।
এসময় বাণিজ্য সচিব বলেন, এবারের সিমান্তে বিজিবি’র কঠোর নজরদারীর কারনে চামড়ার পাচার হয়নি। আর কোরবানির সময় চামড়ার বেশি সরবরাহের কারনে দাম কম কিছুটা কম থাকে।
তিনি উল্লেখ্য করেন, বিশ্ব বাজারে চামড়ার ব্যবহারের পাশাপাশি প্লাস্টিকের বহুমুখী ব্যাবহার বেড়ে যাওয়ার কারনে তুলনামূলক ভাবে চামড়ার দর কমে গেছে।
তবে আশার খবর হলো, সাভারের চামড়াপল্লীতে সিইপিটিকে সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ীরা ভাল দাম পাবে। বর্তমানে আমরা চায়নার বাজারে চামড়া রপ্তানি করছি। আমরা কমপ্ল্যান্ট হতে পারলে বিশ্ব বাজারে ভাল দাম পাবো, ব্যবসয়ীরাও ভাল দাম পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।