Nabadhara
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ইজিভ্যান দুর্ঘটনায় নববধুর মৃত্যু

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিভ্যান দুর্ঘটনায় নববধূ তাহেরা খানম (১৯) নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের নাওরা গ্রামের কামরুল সিকদারের মেয়ে। প্রায় দুই মাস আগে তাহেরার বিয়ে হয়েছে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, তাহেরা বাবার বাড়ি নাওরা গ্রাম থেকে স্বামী সুজন মোল্যাকে নিয়ে ইজিভ্যানে দিঘলিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে সারোল বৌবাজার মোড়ে ইজিভ্যান বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাহেরা আহত হয়। আহত তাহেরা কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। তবে তাহেরা স্বামী ও ভ্যানচালক সুস্থ আছেন।

এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।