Nabadhara
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতির পিতার সমাধিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ৩, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

আজ সোমবার শপথ গ্রহণের পর সন্ধ্যা ৬ টার দিকে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে  দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন নেতৃবৃন্দ।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫  আগস্টের শহীদ , মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী শহীদ ও জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

পরে বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি  নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন,  ডাক্তার তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ, বিপুল সংখ্যক নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি কপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়েও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এছাড়া রাজশাহী  মহানগর,জেলা আওয়ামী সহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।#

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।