Nabadhara
ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলার পশুর নদীতে ক্লিংকার বোঝাই কার্গো ডুবি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রচন্ড স্রোতের টানে নোঙ্গর ছিড়ে মোংলা বন্দরের পশুর নদীতে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটে নাই ।কার্গোটিতে থাকা থাকা ১১ জন কর্মচারী সাঁতরিয়ে কুলে উঠে যান।। প্রচন্ড স্রোতের টানে নোঙর ছিঁড়ে কার্গোটি নদীর চরে ঠেকে ডুবে যায় বলে জানিয়েছে কার্গোটির কর্মচারীরা।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে রোববার দুপুরে ৮শ মেট্টিক টন সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি আনমনা-০২।এরপর কার্গোটি বিদেশি জাহাজ থেকে ছেড়ে এসে পশুর নদীর পশ্চিম পাড়ের দিকে বানীশান্তা এলাকায় নোঙর করে। পরে প্রচন্ড স্রোতের টানে কার্গোর নোঙর ছিড়ে রাত ৮টার দিকে নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকায় চরে উঠে গেলে জাহাজটি সেখানে ডুবে যায়। ওই সময় ১১ জন কর্মচারী সাঁতরিয়ে কুলে উঠে যান। সিমেন্টের কাঁচামাল নিয়ে কার্গো জাহাজটি খুলনার লবণচরা এলাকার সুন শিন কোম্পানির সিমেন্ট ফ্যাক্টরির (সেভেন রিং সিমেন্ট) জেটিতে যাওয়ার পথিমধ্যে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনার শিকার হয়।

এদিকে খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ মাইনুল ইসলাম মিন্টু ও মোংলা-রামপাল সার্কেল সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।