Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ১৪শত শিক্ষক নিয়ে মতবিনিময় সভা

Link Copied!

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে শিক্ষা ব্যবস্থাপনায় প্রবর্তিত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফকিরহাট ও রামপাল উপজেলার মোট দশ ইউনিয়নের ১ হাজার ৩৭৪জন শিক্ষক অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজটির প্রতিষ্ঠাতা স্বপন দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলাপ্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক খো. রুহুল আমীন, মাউশি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন। এএসএম আব্দুল খালেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। নতুন কারিকুলাম বাস্তবায়নে মতবিনিময় সভায় মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। সভায় আলোচকগণ নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।