Nabadhara
ঢাকাবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

এ সময় কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে ইউএনও কালিয়া রুনু সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এবং কালিয়া পল্লী বিদ্যুত অফিসের পক্ষ থেকে প্রশাসনিক কার্যালয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অতঃপর উপজেলা প্রশাসনের হলরুমে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ও সম্প্রচারিত উদ্বোধনী এবং শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানের অংশ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।