জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ । শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।
শেখ রাসেল দিবস উপলক্ষে আজ বুধবার (১৮ অক্টোবর) শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেলের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন ৫৯ নাটোর ও নলডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ,জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম পিপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম রজমান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
পরে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের মাদ্রাসা মোড় সড়ক প্রদক্ষিণ করে এসে শেষ হয়।

