Nabadhara
ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেন –এমপি মাশরাফি বিন মোতুর্জা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২১, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৭ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রাসরণ অধিদফতরের আয়োজনে শনিবার (২১ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের হল রুমে এসব উপকরণ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক কৃষিবীদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার,উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকগণ। প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা সূর্যমুখী, চিনাবাদাম, মুসুর ও খেসারি আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসব বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।