বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়নের পরানপুর গ্রামের কৃতি সন্তান, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ তপন কুমার মন্ডল সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেছেন। রবিবার গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চিকিৎসক স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
ডাঃ তপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই চিতলমারী তার গ্রামের বাড়ি শতশত মানুষ জড়ো হয়ে কান্নয় ভেঙ্গে পড়ে।একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
আজ সোমবার দুপুরে তপনের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে দাহ করা হয়। এসময় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি,চিকিৎসকসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

