Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার …পার্বত্যমন্ত্রী

বান্দরবান জেলা প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামীলীগ সরকার। তিনি বলেন,
বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনে আধুনিক বান্দরবানের নেতৃত্বে আসবে তাই নিজেদের সেভাবেই তৈরী করতে হবে।
আজ বুধবার বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট মিলনায়তনে আয়োজিত  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদােগে পার্বত্য জেলার মেধাবী ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
বান্দরবান জেলার বিভিন্ন কলেজ পর্যায়ে ২৬৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে ১৮ লক্ষ ৫৫ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৩০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৪ লক্ষ ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লক্ষ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন পার্বত্য মন্ত্রী।
এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, চাকরিতে কারো সুপারিশ নয় নিজের যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে। একসময় পার্বত্য বান্দরবান জেলাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো, এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল ভোগ করছে পার্বত্য এলাকার মানুষ। মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, আগামীতে দুরদুরন্তের  শিক্ষার্থীদের আবাসিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেক কলেজে আবাসিক হোস্টেল সুবিধা রাখার পরিকল্পনা আছে।
এর আগে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের নবর্নিমিত ভবনের শুভ উদ্বোধন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ, সদস্য (প্রশাসন) মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর   ড.এম নুরুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল মাওয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।