সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রশিক্ষণ শেষে ভাঙনপ্রবণ এলাকার ৯ নারীকে সেলাই মেশিন ও সনদপত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও উন্নয়ন সহযোগী সংস্থা পার্টনার এনজিও’র উদ্যোগে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।
বাংলাদেশের যমুনা নদী তীরবর্তী প্রায় ১ হাজার ৬০০ পরিবারের জীবন-জীবিকা উন্নয়নের অংশ হিসেবে এই প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেশিন ও সনদ বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৈত্রী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।
স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় ও ভাঙনপ্রবণ এলাকার নারীদের আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

