Nabadhara
ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমেরিকা চীন ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলো পূনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়- কাজী আকরাম

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
আগস্ট ১৪, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, আমেরিকা চীন ভারতসহ বিশে^র উন্নত দেশগুলো পূনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন।

 

আজ রবিবার দুপুরে কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের যথেষ্ট ভূমিকা রয়েছে। কয়েক দিন আগেই এই মহিয়সী নারীর জন্মদিন গেছে। আপনারা সকলে এই মহিয়সী নারীসহ ১৫ আগস্টের সকল শহীদদের জন্য দোয়া করবেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের প্রস্তুতি মূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।