Nabadhara
ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সাধু সংসদের টিশার্ট পরিহিত ৩ জনকে জেল জরিমানা

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
আগস্ট ১৪, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধু সংসদের টিশার্ট পরিহিত তিনজনকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম আটক তিনজনকে একমাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের পিয়ার আলী ফকিরের ছেলে তরিকুল ইসলাম (৪৫), একই উপজেলার সাত-পাকিয়া গ্রামের বাঁশির উদ্দিনের ছেলে নাঈম (২২) ও পলাশ উপজেলার ঘরপাড়া গ্রামের বকুল ভুইয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৩০)।

 

জানা যায়, রবিবার সকালে সাধু সংসদের টিশার্ট পরিহিত তিন ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করছিলেন। তখন সেখানে কর্তব্যরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সন্দেহ বশত তাদের তল্লাশি করেন। তখন তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাজা, গাঁজা সেবনের সরঞ্জাম, তিনটি মোবাইল, একটি জাতীয় সাধু সংসদের আইডি কার্ড, তিনটি ন্যাশনাল সাধু পার্লামেন্টের (এনএসপি) মনোগ্রাম সহ আটক করে টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়।

 

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক আবুল মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।