Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ ও ধ্বংস

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৪, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের নামি-দামি কোম্পানীর নকল আমের জুস, ট্যাংক, বিড়ি, গুলসহ বিভিন্ন ধরনের নকল শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ করেছে  বাগেরহাট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ এর সদস্যরা। সোমবার (০৩ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

এসময় গোডাউন ও দোকান মালিক চিতলি-বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু পালিয়ে গেলেও তার দোকান ও গোডাউনে থাকা দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। পরে জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোঃ বদরুদ্দোজা, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র‌্যাব-৬ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।