আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীর্ষে মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
মঙ্গলবার (৪জুলাই) দুপুরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী রেজাউল করিম পারভেজ এর চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা পঙ্গু হাসপাতালে যান। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা তেজগাঁও কলেজের ছাত্রদলের যুগ্ন-সাধারণ সস্পাদক কাজী জহির হোসেন । এসময় আহত কাজী রেজাউল করিম পারভেজ তার উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার বিবরন দেন।
উল্লেখ্য গত ৩ জুলাই আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিম পারভেজের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

