Nabadhara
ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে জোরপূর্বক তালাক দিতে নববধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুলাই ৫, ২০২৩ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পেচি ডুমুরিয়া গ্রামে সোনিয়া আক্তার (২১)নামে এক গৃহবধূকে জোরপূর্বক তালাক নামায় স্বাক্ষর দেওয়া জন্য শারীরিক ও মানষিক নির্যাতনের অভিযোগ ওঠেছে ওই গ্রামের হান্নান শেখ তার স্ত্রী সাজেদা বেগম ও ছেলে তারেক শেখের বিরুদ্ধে।

এ ঘটনায় ৫ জুলাই (বুধবার) ভুক্তভোগী নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২ মাস পূর্বে যশোর জেলার বাঘারপাড়া থানা আঃ রজ্জাকের মেয়ে সোনিয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্কের জেরে তারেক শেখের সাথে ২ লক্ষ টাকা কাবিন মূলে বিবাহ হয়। বিবাহের সময় সোনিয়া বাবার বাড়ী থেকে ৫০ হাজার টাকা ও এক ভরি সোনার জিনিস তারেককে দেয় বলে অভিযোগে বলেছেন। কিন্তু তাতেও তারেক ও তার পিতা মাতা সন্তুষ্ট হতে না পেরে সোনিয়াকে জোরপূর্বক ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়া জন্য নির্যাতন করে মেরে গুম করার হুমকি দেয়। অবশেষে জীবন বাঁচাতে রাতের অন্ধকারে প্রতিবেশী তারেকের চাচার বাড়ী আশ্রয় নেয় এবং সকালে থানায় এসে অভিযোগ দিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। অভিযুক্তদের বাড়ীতে গেলে কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান তারেক আগেও এলাকার কয়েকটি মেয়ের জীবন নষ্ট করেছে। তার মামীকে নিয়েও হাত ধরে পালিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। এছাড়া বর্তমান স্ত্রী সোনিয়া আক্তার ২ সন্তানের জননী বলে জানা গেছে। এদিকে স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন প্রশাসনের সহযোগিতায় তারেককে বাঁচাতে ক্ষতিপুরন দিয়ে সোনিয়াকে খোলা তালাকের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।