Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধির লাশ উদ্ধার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৯, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামের নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে ওই প্রতিবন্ধির নিজ বাড়ির ঘরে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছিয়ে ওই প্রতিবন্ধির ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানা নিয়ে আসা হয়।

লোহাগড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত প্রতিবন্ধীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা  তা ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।