Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক ও তার পরিবারকে হত্যার হুমকি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে আমিন টেলিভিশনের নির্বাহী সম্পাদক আমিনুর রহমান ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের কামরুল মোল্যার ছেলে ইসহাক মোল্যা (২১) ও মনির মোল্যার ছেলে সজল মোল্যার (২০) বিরুদ্ধে। ১৪ অক্টোবর প্রবাসী আমিনুর রহমানকে দেয় তারা।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বিগত ১৫ অক্টোবর আমিনুর রহমানের পিতা একই ইউনিয়নের নিধিখোলা গ্রামের খায়রুজ্জামান মোল্যা নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বিগত ১৩ অক্টোবর পাইকমারী গ্রামে দু’গ্রুপের সংঘর্ষের নিউজ আমিন টেলিভিশনে প্রচারিত হলে পরদিন অভিযুক্ত ইসহাক ও সজল ফেসবুক ম্যাসেঞ্জারে প্রবাসী আমিনুরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং তার মা বাবাকে হহ্যার হুমকি দিয়েছে বলে জানানা গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।