Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২০, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সদর উপজেলার চর-শালিখা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সামিউল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সামিউল ওই গ্রামের কামরুল মোল্যার ছেলে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চর-শালিখা গ্রামে এ ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল সামিউল এসময় তার মা ঘরে কাজে ছিলেন। কিছু সময় পরে বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কিছু সময় পরে বাড়ির পাশে পুকুরে শিশু সামিউলের ভাঁসতে দেখে তার মা উদ্ধার করে। পরে স্বজনরা তাকে নিয়ে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারারম্যান রফিকুল ইসলাম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।