Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৬২৪০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২০, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে কৃষি সম্প্রাসরণ অধিদফতর, নড়াইলের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা সূর্যমুখী, চিনাবাদাম, মুসুর ও খেসারি আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এ সব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার মোট ছয় হাজার ২৪০ জন কৃষকের মাঝে বীজ ডিএপি সার ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা ও উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগী কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।