Nabadhara
ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে পূজামন্ডপ পরিদর্শনে ডিসি-এসপি

আবু বকর সিদ্দিক, নাটোর প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পিপিএম। গতকাল শুক্রবার মহাষষ্ঠীর রাতে শহরের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে সার্বিক পরিস্থিতি তাঁরা পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এসময় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, জাতির পিতার বাংলায় হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির মিল বন্ধন শারদীয় দূর্গা উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব মূখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পিপিএম বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মাম্বলীরা দুর্গোৎসব পালন করছে। এবং এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, ডিএসবির ডিআই ওয়ান কাজী জালাল উদ্দিন আহমেদ, নাটোর সদর থানার অফিস ইনচার্জ নাসিম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।