Nabadhara
ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এসএম সুলতানের নৌকা বাইচ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৫, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৮অক্টোবর নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্য পাঠ করেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী প্রেস ব্রিফিং এ বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৪টি নৌকা অংশ গ্রহণ করবে। পুরুষদের নৌকা শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু।

এছাড়া মহিলাদের ৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। মহিলাদের নৌকা শেখ রাসেল সেতু থেকে বাঁধাঘাট পর্যন্তু। ওইদিন দুপুরে শেখ রাসেল সেতুর নিচে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নড়াইল-২আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এসময় আরও উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক পিপিএম(বার), পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু ও পৌরমেয়র আঞ্জুমান আরা। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, এনডিসি আসিফ উদ্দিনসহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।