Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২৭, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপির দোয়ামল্লিকপুর গ্রামে বাক প্রতিবন্ধী (১৪) কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মিটু শেখ (৪৫) নামে এক মুদি দোকানদার কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত মিটু শেখ ওই গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে। পুলিশ ও পরিবার সুত্রে জান গেছে, অভিযুক্ত মিটু শেখের দোয়া মল্লিপুর গ্রামে একটি মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী ওই কিশোরীকে পানির কলস নেওয়ায় কথা বলে হাত ধরে টেনে দোকানের পাশে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এরপরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে বাড়িতে ফিরে ওই কিশোরী তার বড় ভাবি কে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরর্বতীতে মেডিকেলের জন্য ওই প্রতিবন্ধী কিশোরী কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে কিশোরীকে ধর্ষণর চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।