Nabadhara
ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সেই কুমির আটক, সস্তিতে এলাকাবাসী

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম খালে দৃশ্যমান সেই কুমিরকে আটক করেছে এলাকাবাসী। ২৮ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে খাল সংলগ্ন ডাঙ্গা থেকে প্রায় সাড়ে ৭ ফুট লম্বা এ কুমিরটি আটক করা হয়। হাজার হাজার এলাকাবাসী কুমিরটি দেখার জন্য ভিড় করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে ওই খালে কুমির দেখে এলাকাবাসী মহা আতঙ্কে ছিল। আজ সকালে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নামে এক যুবক ডাঙ্গা মাছ ধরতে গিয়ে অল্প পানিতে কুমিরটি দেখতে পেয়ে রশি দিয়ে ফাঁদ তৈরি করে মুখ বেঁধে কুমিরের পিঠে বসে পড়ে। অতঃপর স্থানীয়দের সহযোগিতায় ওপরে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় সস্তি ফিরে এসেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে খুলনা বন বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধারের জন্য রওনা হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।