Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থ জরিমানা

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে এলপি গ্যাস সিলিন্ডারের বাজার স্থিতিশীল ও সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাংগা বাজারে নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ডাংগা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাসুদ রানা বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য ১৩০৬ টাকা। ভাই ভাই এন্টারপ্রাইজ ১৮০০ থেকে ২০০০ টাকা মূল্যে এই গ্যাস বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী মেজিসট্রেট বলেন, জনগণের কষ্টে উপার্জিত অর্থকে পুঁজি করে কেউ যদি অন্যায় মুনাফা করতে চায়, প্রশাসন সেখানে নীরব থাকবে না। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।