Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রের চিঠিতে পটুয়াখালী বিএনপির চার ইউনিটের কমিটি স্থগিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলাধীন গুরুত্বপূর্ণ চারটি সাংগঠনিক ইউনিটের বিদ্যমান কমিটিগুলো স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি জনাব স্নেহাশু সরকার কুটি এবং সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বরাবর পাঠানো হয়েছে।

পটুয়াখালী পৌরসভা বিএনপি ,পটুয়াখালী সদর উপজেলা বিএনপি ,দুমকি উপজেলা বিএনপি‌ ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্দেশক্রমে এই চারটি ইউনিটের বর্তমান কমিটিসমূহ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এই চিঠির অনুলিপি অবগতির জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু-র কাছেও পাঠানো হয়েছে।

হঠাৎ এই ৪টি গুরুত্বপূর্ণ ইউনিটের কমিটি স্থগিত করার কারণ চিঠিতে ব্যাখ্যা করা না হলেও, স্থানীয় রাজনীতিতে এটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় কর্মীবাহিনীর ধারণা, সাংগঠনিক পুনর্গঠন বা শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবেই কেন্দ্র থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।