Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৩ মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা বিএনপি নেতা আব্দুস সাত্তার খানের

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ সাত্তার খান।

রোববার ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশ ও মানুষের সেবার উদ্দেশ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলও করেছিলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন কমিশনে দাখিল করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।

লাইভ বক্তব্যে আঃ সাত্তার খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত দলীয় কর্মী হিসেবে দলের ঐক্য ও শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত তাঁর কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় সংহতিই অধিক গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। একই সঙ্গে তাঁর এই সিদ্ধান্তে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসা কামনা করেন তিনি।

বক্তব্যের শেষাংশে আঃ সাত্তার খান আশা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে সবাই মিলে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।