কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।
উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আজিজ মাস্টার, উপজেলা শিক্ষা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ মজুমদার, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উত্তর কচুয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন ও মাহবুব আলম মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. কবির হোসেন।

