Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে এবং সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও নবনির্মিত ভবনসহ বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি নার্সিং ইনস্টিটিউটও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাসপাতাল উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

পরবর্তীতে তিনি সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, হাসপাতালের কনসালটেন্ট মাহবুব উল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. জেবুন নাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে এমপি নওশাদ জমির হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।