Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে দুই হাজার গাছের চারা বিতরণ

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

“গাছ লাগান, গাছ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে মেলান্দহে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে ট্রি ফর ম্যানকাইন্ডের উদ্যোগে মেলান্দহ উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়ন, বিদ্যালয়, কবরস্থান ও মাদ্রাসায় রোপণের লক্ষ্যে ২ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার ও স্বেচ্ছাসেবী সরকার জাকিউল,সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেকেই যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।