Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে গবাদিপশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে দুই শতাধিক গরুকে খুরা রোগ প্রতিরোধী ভ্যাকসিন এবং শতাধিক ছাগলকে পিপিআর (PPR) রোগ প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়।

ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন সেলিমসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, গবাদিপশুকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়া এবং খামারিদের আর্থিক ক্ষতি কমানোর লক্ষ্যে এ ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

উল্লেখ্য, ঢাকা আহসানিয়া মিশন বন্যা মৌসুমে প্রস্তুতি গ্রহণ প্রকল্পের আওতায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।