Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে কারুশ্রী জুয়েলার্সে চুরির ঘটনাস্থল পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি বলেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে ঘটনার পর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।