Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় ক্লাস চলাকালীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের প্লাস্টার ধসে অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালে সহকারী শিক্ষিকা রিক্তা রানী পাল পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ করে শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়, যাদের কয়েকজনের মাথায় আঘাত লাগে।

দুর্ঘটনার পর শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহতদের ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার পাল বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই সেখানে ক্লাস পরিচালনা করা হচ্ছিল।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।